বিএনপিসহ বিরোধী দলগুলোর নতুন কর্মসূচিও ঢাকাকেন্দ্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৯:৪৮আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:১৭

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ থেকে নতুন কর্মসূচি জানাবে বিএনপি। আগামীকাল দুপুরে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিএনপির পাশাপাশি দলটির সঙ্গে যুক্ত যুগপৎ শরিকরাও নতুন কর্মসূচি জানাবে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ‘শনিবার সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।’

এদিকে, সরকার পতনের একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপির সঙ্গে যুগপতে থাকা রাজনৈতিক দলগুলো। এরইমধ্যে শুক্রবার বিকালে গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়েছে।

গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি জানানো হবে।

বিএনপিসহ একাধিক বিরোধী দলের নেতা জানান, সরকার পতনের নতুন কর্মসূচি হিসেবে ঢাকামুখী সমাবেশ হতে পারে। চলতি জুলাই মাসেই রাজধানীতে এই সমাবেশের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান