বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি অনুমোদন করা হয়েছে। উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে, সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
সোমবার (২৪ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।
কমিটিতে ৫৬ সদস্যের মধ্যে রয়েছেন- ড. মাকসুদ কামাল, ড. আব্দুল মোয়েন, প্রফেসর দেলোয়ার হোসেন, ড. শামস রহমান, প্রফেসর ড. আব্দুল গনি মোল্লা, অ্যাম্বাসেডর সৈয়দ শাহেদ রেজা, তানভীর শাকিল জয় এমপি, নুরজাহান বেগম মুক্তা, অপু উকিল, শাহাব আহমদ, তারিক হাসান সুমী প্রমুখ।









