বিএনপির উদ্বেগ জানতে চান বিদেশি পর্যবেক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৬:০৪আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:৫৫

ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বাংলাদেশে সফররত ৬ জন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বিএনপির সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তারা বিএনপির উদ্বেগের বিষয়ে জানতে চান।

রবিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ছয় জনের মধ্যে দুই পর্যবেক্ষকের বৈঠকের কথা ছিল। কিন্তু প্রতিমন্ত্রীর ব্যস্ততার কারণে বৈঠকটি বাতিল করা হয়। টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের পলিটিক্যাল অ্যানালিস্ট টেরি এল ইজলে এবং ইইউরিপোর্টারের পলিটিক্যাল এডিটর নিক পাওয়েল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির সঙ্গে পর্যবেক্ষক দলটির নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় হতাশা ব্যক্ত করে পলিটিক্যাল অ্যানালিস্ট টেরি এল ইজলে বলেন, ‘আমরা তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, তাদের কথা শোনার জন্য। যেকোনও গল্পে দুটি পক্ষ থাকে। আমরা তাদের উদ্বেগের বিষয়টি জানতে চাই।’

ইইউরিপোর্টারের পলিটিক্যাল এডিটর নিক পাওয়েল কেয়ারটেকার সরকারের যেকোনও দাবি সাংবিধানিকভাবে অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বৈঠকে আমরা নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন কীভাবে প্রশাসন চালাবে তাও আলোচনায় এসেছে। আমার মতে, যেকোনও গণতান্ত্রিক দেশে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা।’

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম