বিএনপির নিবন্ধন বাতিলে ইসিতে যুবলীগের স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৬:১৮আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:১০

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে যুবলীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হচ্ছে তারা দেশে হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।

তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

নিখিল বলেন, বিএনপির রাজনীতি যতদিন থাকবে দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।

তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটা কার্যকর করতে হবে। বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে, এই সংগঠনের বিচরণ বেশি দিন বাংলার মাটিতে থাকা উচিত নয়। তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। সেই সঙ্গে বিএনপির রাজনীতি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম