শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচন নয়: বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২৩:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:২৮

অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। তাদের কেন্দ্রীয় নেতারা ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) বাসদ (মর্কিসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বামজোটের সভায়, অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও জনগণের প্রতিবাদকে দমনের উদ্দেশ্যে প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩‘ বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ,বাসদ (মার্কসবাদী)-র নেতা রাশেদ শাহরিয়ার ও মানস নন্দী, বাসদ নেতা নিখিল দাস ও সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল শিকদার।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম