জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু বেশি শক্তিশালী: সুজিত রায় নন্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ২০:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২০:৫৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, ‘জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী। স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল। তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। শিশু-কিশোর-যুবকসহ সব বয়সের মানুষের মাঝে আজ বঙ্গবন্ধুর জীবন-দর্শনের প্রভাব প্রবাহিত হচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে রাজধানীর ডেমরা হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু। জাতির পিতা সারাটি জীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তিনি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।’

হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য মাওলানা সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম কন্ট্রাক্টর, হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক