সেপ্টেম্বরে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত: আব্দুর রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ১৯:১১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:১১

বিএনপি-জামায়াতকে দেশ থেকে উৎখাত করার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সেপ্টেম্বরে তাদের মোকাবিলা করা হবে, উপড়ে ফেলা হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে।

রবিবার (২৭ আগস্ট) রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতকে উৎখাতের সংগ্রামে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে আব্দুর রাজ্জাক বলেন, সেপ্টেম্বরে নতুন করে দেশে আবার অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত। তারা যাতে সেটি করতে না পারে সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সেই শক্তি নেই, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। আগামী জনসমাবেশে এমন আওয়াজ তোলা হবে, বিএনপির নাম কবরে প্রবেশ করবে।

বর্তমান সরকারের টানা তিন মেয়াদের উন্নয়নের চিত্র তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি সব খাতেই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বজুড়েই এই উন্নয়ন স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই পরিবর্তনকে একটি শ্রেণি হত্যা, আগুন ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে ধ্বংস করে দিতে চাইছে। সেটি হতে দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম