ফিলিস্তিনে হামলায় প্রগতিশীল ইসলামী জোটের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৩, ০২:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২০:১৭

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে প্রগতিশীল ইসলামী জোট। সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল নেতৃত্বাধীন কেন্দ্রীয় নেতারা বলেছেন, হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের ওপর যেভাবে পৈশাচিক বর্বরতায় ইসরায়েল যুক্ত হয়েছে তা নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামী জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ কথা বলা হয়।

জোটের নেতারা বলেন, যুগের পর যুগ ধরে অব্যাহতভাবে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনের ওপর এমন আক্রমণের পরও আমাদের দেশে একটি দল নীরব অবস্থানে রয়েছে। দলটির নেতারা কোনও রা করছেন না।

জোটের নেতারা বলেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতেই কি বিএনপি চুপ রয়েছে। ইসলামী মূল্যবোধের যে কথা দলটির নেতারা মুখ আউড়ে বলে আসছেন, তা আসলে নিতান্ত রাজনৈতিক ধোকাবাজি।

জোটের নেতারা বলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতার বিপরীতে ফিলিস্তিনিরা আত্মরক্ষার অধিকার থেকে ইসরায়েলের ওপর আক্রমণ পরিচালিত করেছে। বস্তুত জাতিসংঘের উপর্যুপরি প্রস্তাবের পরও ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদ করে ইহুদি বসতিস্থাপন এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। সাম্প্রতিক আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা তারই পরিণতি।

অবিলম্বে ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানান প্রগতিশীল ইসলামী জোটের নেতারা। পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে।

সাবেক সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন, মুহাম্মদ আতা উল্লাহ খান, অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, মুহাম্মদ নাঈম হাসান, সামসুল আলম চৌধুরী সুরমা ভাই, সুলতান জিসান উদ্দিন প্রধান, মো. আনোয়ার হোসেন, মুফতি আহসান উল্লাহ সালামী,  এসএম মুরাদ হাসান,  মো. আওলাদ হোসেন ভুঁইয়া, কাজী এহতেশামুল ইসলাম রুবেল প্রমুখ।

/সিএ/এফআর/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী