নৌকায় ভোট চাইলেন বাহাউদ্দিন নাছিমের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোটের মাঠে নেমেছেন তার সহধর্মিণী ডা. শামীমা সুলতানা চৌধুরী রীতা।

শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-৮ আসনের নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। এ সময় সকল শ্রেণি-পেশার নারীদের ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকের মধ্য দিয়ে ডা. শামীমা সুলতানা স্বামীর পক্ষে দিনের নির্বাচনি প্রচারণা শুরু করেন। বৈঠকে কয়েক শত নারী ভোটার অংশ নেন। তারা নৌকায় ভোট দেবেন বলে আশ্বস্ত করেন। নৌকার পক্ষে তারা নাছিমপত্নীর সঙ্গে স্লোগান ধরেন। পরে সবার হাতে স্বামীর নির্বাচনি লিফলেট তুলে দেন শামীমা সুলতানা চৌধুরী রীতা।

উঠান বৈঠক উপস্থিত নারীরা

উঠান বৈঠকে আসা সফুরা বেগমের বাড়ি কেরানীগঞ্জে। তিনি মূলত ঢাকা বিশ্বাবদ্যালয়সহ আশপাশের বাসাবাড়িতে কাজ করেন। প্রার্থীর সহধর্মিণীকে কাছে পেয়ে খুশি হন। তাদের জীবনমানের উন্নতির জন্য কিছু আবদারের কথাও জানান নাছিমপত্নী কাছে। তার মতো অনেকেই নানা দাবির কথা তুলে ধরেন।

জাবাবে ডা. শামীমা সুলতানা বলেন, এই আসনে নারীর ক্ষমতায়ন, নারীরা যেন তথ্য প্রযুক্তিতে এগোতে পারে, সর্বোপরি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য নৌকার প্রার্থী কাজ করবেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। কারো মধ্যে কোনও ভেদাভেদ করেন না।

এ সময় দক্ষিণ সিটির প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের সভানেত্রী ফারজানা ইয়াসমিন বিপ্লবী, সংরক্ষিত নারী কাউন্সিলর নার্গিস মাহাতাব ও কাউন্সিলর আসাদুজ্জামানের সহধর্মিণী মাসুমা সুলতানা সুমি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএ/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান