নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা

জামাল উদ্দিন
০৫ মে ২০২৪, ০০:০৫আপডেট : ০৫ মে ২০২৪, ০০:০৫

বিতর্কিত ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করেছিল। একপর্যায়ে অবস্থান কর্মসূচির নামে হেফাজত ও তাদের সহযোগীরা পুরো রাজধানীজুড়েই তাণ্ডব চালায়। ওই দিন মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের অবস্থানের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালায়। পরে তারা মতিঝিল থেকে সরে যেতে বাধ্য হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ওই ঘটনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হয়েছিলেন। অবশ্য হেফাজত নেতারা তাদের ‘শতশত হেফাজত কর্মী নিহত হয়েছে’ দাবি করলেও এর স্বপক্ষে কোনও তথ্য প্রমাণ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি সংগঠনটি।

১১ বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংসতার জের ধরে নারায়ণগঞ্জ, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের সাতটি জেলায় হেফাজতের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এসব ঘটনায় ঢাকাসহ ৭টি জেলায় ৫৩টি মামলা দায়ের হয়। ৫৩টি মামলার মধ্যে ৪৯টি মামলা এখনও ঝুলে আছে। আবার ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় হেফাজতের বিক্ষোভকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। এসব ঘটনায় সারা দেশে ১৫৪টি মামলা দায়ের করা হয়। সব মিলিয়ে হেফাজতের সহিংসতার ঘটনায় ২০৩টি মামলা এখনও চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আলোচনার পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২০৩টি মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয় পুলিশ। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়ে পুলিশও এসব মামলার নিষ্পত্তি করতে কাজ শুরু করে দেয়। গত এক বছরে হেফাজতের শীর্ষ নেতা মাওলানা কামরুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মুফতি হারুন ইজাহার, শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীসহ ২০ জন শীর্ষ নেতা জামিনে মুক্তি পান। সর্বশেষ শুক্রবার (৩ মে) কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।

হেফাজত সূত্র জানায়, নরেন্দ্র মোদির ঢাকা সফরের ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় তাদের ১ হাজারেরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্য থেকে বেশিরভাগই এখন জামিনে মুক্ত। মাওলানা মামুনুল হকের মুক্তির দিনে শুক্রবার ব্যাপক শোডাউন করে হেফাজত।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
এসআই আলতাফ হত্যায় আরও তিন আসামির স্বীকারোক্তি, দুজন ৫ দিনের রিমান্ডে 
সর্বশেষ খবর
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ