ভিসানীতি নয়, অন্য আইনের প্রয়োগ সাবেক সেনাপ্রধানের ওপর: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৮:২০আপডেট : ২১ মে ২০২৪, ১৮:৫৯

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয় বরং অ্যাপ্রোপ্রিয়েশন (ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১সি ধারা) আইনের প্রয়োগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ মে) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এ নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। আমরা এতটুকুই জানি, এটুকুই বললাম।

দ্বিতীয় ধাপেও উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনও স্থানীয় সরকার নির্বাচন হয়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন