অবৈধ ক্ষমতা ধরে রাখতে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা হচ্ছে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ০১ জুন ২০২৪, ১৬:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জন্য, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম। আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে।

শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর দোলাইপাড়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। 

ঢাকা দক্ষিণ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে। দোয়া মাহফিল শেষে কয়েক সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন।’

তিনি বলেন, ‘যে জিয়া জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না। যে বিএনপির জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সে বিএনপিকে নিঃশেষ করা যাবে না।’

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান