টিআইবির ভাষা ফ্যাসিবাদী: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ অক্টোবর ২০২৪, ১৭:১০আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩২

পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতিতে তারা বলেন, ইসলামি জনমতকে ‘মৌলবাদ’ বলা ফ্যাসিবাদী আচরণ বৈ কিছু নয়। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে, তারা ইসলামি জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেক্যুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলেও আমরা তা দেখেছি। ওয়ার অন টেরর-এর ইসলামবিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনও তারা বের হতে পারেননি। আমরা কিন্তু ভুলে যাইনি, সাম্রাজ্যবাদের দালালিস্বরূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থিদের দমন-পীড়নের মন্ত্রণা দিতো।

যেখানে হাসিনার শাসনামলজুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামায়ে কেরাম সর্বোচ্চ সোচ্চার ছিলেন, সেখানে নতুন বাংলাদেশে শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনও আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। কিন্তু তা নিয়ে সেক্যুলারদের কোনও আলাপ বা প্রশ্ন নেই।

সেক্যুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবিসহ কিছু এনজিও এ দেশে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, বলেন হেফাজতের দুই নেতা।

তারা আরও বলেন, এ দেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে। সে কারণে বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর। কিন্তু এক্ষেত্রে ইসলামি জনমত তাদের জন্য বড় বাধা।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
খসড়া সাইবার সুরক্ষা আইন ভিন্নমত ও বাক্-স্বাধীনতার জন্য হুমকি: টিআইবি
সর্বশেষ খবর
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করতে চায় সরকার
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার