৩ নেতাকর্মীর সন্ধান দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১২:৫৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৫:০৪

ইসলামী ছাত্র শিবির যশোরে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের পাঁচ দিন পরও আদালতে না তুলে গুম করে রাখার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় বাড্ডার নতুনবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের শাখা সেক্রেটারি জেনারেল মাহমুদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদ বলেন, যশোরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে শিবিরের গোপন আস্তানা আখ্যা দিয়ে তিন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ।  তাদের ছবি মিডিয়াতেও এসেছে।  অথচ আজ পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের আদালতে হাজির না করে গুম করে রাখা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, একের পর এক ছাত্রকে গুম করে এই সরকার গুম সরকারে পরিণত হয়েছে। নড়বড়ে ক্ষমতার ভীত কিংকর্তব্যবিমূঢ় সরকার আজ পাগলপ্রায়!  নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকও তাদের কাছে বাংকার মনে হয়!

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,  অনতিবিলম্বে গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের আদালতে হাজির করুন। তাদের নিয়ে কোনও ঘৃণ্য ষড়যন্ত্র ছাত্রসমাজ মেনে নেবে না।

এসময় মিছিলে শাখা দফতর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান