দুই-তিনটি দল ছাড়া নির্বাচনের বিষয়ে সব দল একমত: জয়নুল আবদিন

জবি প্রতিবেদক
০৩ জুন ২০২৫, ১৫:৩৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১৫:৩৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল হচ্ছে বিএনপি। বিএনপিকে অবহেলা কেন করছেন? দুই থেকে তিনটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে একমত। যারা একমত না, এদের মধ্যে কেউ কেউ এখনও নিবন্ধন পায় নাই, কেউ কেউ আবার নিবন্ধন ফিরে পাচ্ছেন। তিনি বলেন, নিবন্ধন নেন দেশের সেবা করেন। আমরা দোয়া করি— আপনাদের জন্য যে দোয়ায় আপনারা ড. ইউনূস সরকারকে বোঝান যে, নির্বাচন অনতিবিলম্বে দরকার।

মঙ্গলবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি নির্বাচন না হয় সংসদ না থাকে, আমরা করিডর নিয়ে কথা বলতে পারবো না, বন্দর নিয়ে কথা বলতে পারব না— এসব বিষয় নিয়ে আমরা তো কথা বলবো সংসদে। আইন শৃঙ্খলা ফেরাতে আমরা তো কথা বলবো সংসদে। বাজেটে কালোটাকা সাদা করার কথা বলবো তো সংসদে। এ সব বিষয়ে কথা বলার জন্য দরকার এই মুহূর্তে পার্লামেন্ট দরকার। কারণ আপনারা নির্বাচিত সরকার নয় আপনারা বিপ্লবের সরকার। আমরা আপনাকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, দয়া করে বিশ্বাস রেখে ডিসেম্বরে নির্বাচন দিন।

ফারুক বলেন, সংস্কার করতে তো বেশি সময় লাগার কথা নয়, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বহু উদাহরণ আছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান। যার ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এটা করতে কি বেশি সময় লেগেছে? সাহাবুদ্দিনও তো তিন মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছে। আপনার তো ৯ মাস অতিবাহিত হয়ে গেলো।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান