দুর্ভোগের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ১৬:৩১আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:৩১

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের কারণে রাজধানীতে দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কায় অগ্রিম ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (১৮ জুলাই) বিকালে সমাবেশ স্থল পরিদর্শনের পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান। 

তিনি দাবি করেন, আজ (শুক্রবার) রাত থেকে দলের লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন। 

সমাবেশে জামায়াতের ছাড়াও অন্যান্য দলের নেতারা অংশগ্রহণ করবেন বলে জানান পরওয়ার। 

সমাবেশ স্থলে অন্তত ৫০ থেকে ৬০ হাজার বোতল পানির সরবরাহ করা হবে। আগতদের জন্য স্যানিটেশন ব্যবস্থা, অজু করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জামায়াত সেক্রেটারি। 

তিনি বলেন, মঞ্চে অন্তত তিনশ জন অতিথি থাকবেন, এতে বিগত জুলাই আন্দোলনের শহীদ, আহতদের পরিবারের সদস্যরাও থাকবেন। 

সমাবেশ থেকে দলের সাত দফা কর্মসূচিসহ আরও কিছু জরুরি রাজনৈতিক দাবি সামনে আসবে বলে উল্লেখ করেন পরওয়ার। 

এসময় নায়েবে আমির মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান