তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলাপ-আলোচনা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৬:১০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিক্যাল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ-আলোচনা।

তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার (৩০ নভেম্বর) বিকালে লন্ডন ত্যাগ করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ সময় সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারেন তিনি। তবে রবিবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে তথ্য নিশ্চিত করতে পারেননি যুক্তরাজ্য বিএনপির কোনও দায়িত্বশীল নেতা।

এদিকে শনিবার সকালে তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি জানান, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

একই পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তারেক জিয়া কবে ফিরবেন’ প্রশ্ন উঠতে শুরু করে। এ পরিস্থিতিতে সঠিক দিন-তারিখ কেউই নিশ্চিত করতে পারেনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। শনিবার লন্ডন সময় ভোররাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারেক রহমান রবিবার দেশে ফিরছেন কিনা জানতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ কোনও তথ্য জানাননি।

তবে শনি-রবিবার দুদিনই লন্ডন থেকে বিমান বাংলাদেশের ঢাকার ফ্লাইট রয়েছে। তারেক রহমানের নামে রবিবারের বিমানের ফ্লাইটে কোনও বুকিং দেওয়া হয়েছে কিনা সেটি জানতে বিমানের লন্ডন অফিসের ম্যানেজারের নম্বরে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

যুক্তরাজ্যের বিএনপির অনেক নেতা, তারেক রহমানের ঘনিষ্টজনসহ অনেকেই তার সঙ্গে দেশে ফিরতে তুমুল আগ্রহী হলেও উদ্ভূত পরিস্থিতিতে তার সঙ্গে কারা দেশে ফিরছেন তা এখনও চূড়ান্ত হয়নি। অনেকে একই দিনে ভিন্ন ট্রানজিট ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

তবে ঢাকসুর সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা যতটুকু জানতে পেরেছি নেতা দ্রুততম সময়ের মধ্যে দেশে যাচ্ছেন, দ্রুতই মাকে দেখতে দেশে যাচ্ছেন, এটি নিশ্চিত। আমাদের সবার মনে রাখা উচিত, আমাদের সবার চেয়ে উনার মাকে উনিই সবচেয়ে বেশি ভালবাসেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

/ইউআই/আরকে/
সম্পর্কিত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
সর্বশেষ খবর
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী