বাংলা বর্ষবরণে জাসাসের প্রস্তুতি সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ০০:৪৩ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বরণের প্রস্তুতি নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠনটির এবারের বৈশাখী স্লোগান ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’। নেতারা জানিয়েছেন, এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে।

এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূলত রবিবার (২৯ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই বিশেষ সভার আয়োজন করে। সভায় বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে সংগঠনের শীর্ষ নেতাদের মাঝে দীর্ঘদিনের কোনও গ্রুপিং-কোন্দল থাকলে তা নিরসনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে বৈঠকে জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে জাসাসের সাবেক সহ-সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রতি বছরের মতো এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরিকল্পনা করেছে। যেখানে সংগীত, নৃত্য ও দেশি ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে। তিনি বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। আমরা এই ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে চাই। সেই উদ্দেশ্যেই জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি, শিগগিরই ৫টি উপকমিটি গঠন করা হবে এবং এসব কমিটির মাধ্যমে যাবতীয় কার‌্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সেখানেও জাসাসের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছিলেন। আজকেও জাসাসের বৈঠকটি তারই ধারাবাহিকতা।’

এ বিষয়ে জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন বলেন, ‘রমনা পার্কের রাণীমঞ্চে তাদের কর্মসূচি হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

/এমকে/এমএএ/
সম্পর্কিত
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
সর্বশেষ খবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?