বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ: গয়েশ্বর চন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৩:২২ আপডেট : ০৫ মে ২০২৬, ১৩:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। কারণ বিগত দিনে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব বিষয়ে সংসদে কথা বলতে হবে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা এসব বিষয়ে সংসদে কথা বলবেন এমন প্রত্যাশা রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে নারী ক্ষমতায়ন ও সংসদে অধিক সংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি।’’

তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।’’

এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

 

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
সর্বশেষ খবর
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির