দিনভর চাপ, মধ্যরাতে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঘোষণা বিএনপির

সালমান তারেক শাকিল
১০ এপ্রিল ২০১৬, ০৩:০৫আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৩:০৮







বিএনপির দলীয় পতাকা শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ যুগ্ম মহাসচিব ও ৮ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই ৮ জনের মধ্যে ছিল না সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম। তবে এদিন রাত বারোটার কয়েক মিনিট আগে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনই হচ্ছেন সাংগঠনিক সম্পাদক। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 
কিন্তু কেন সবার সঙ্গে না হয়ে আলাদা তার নাম-জানতে চাইলে ডা. সাখাওয়াত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা তো আমি জানি না। যারা দিয়েছেন তারা বলতে পারবেন। তবে জীবন এও বললেন, আমি তো একেবারে পদের জন্যই বিএনপি করি, বিষয়টা এমন না। আমি পদ পেলেও দল করি, না পেলেও করি। 
এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে রুহুল কবির রিজভী ফোন রিসিভ করেননি। 
বিএনপির নির্ভরযোগ্য দু’জন নেতা জানান, মূলত ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে সাংগঠনিক সম্পাদক করার চাপ ছিল। ইলিয়াস আলী বলয়ের অনেকেই বিষয়টি নিয়ে এক ধরনের চাপ দিচ্ছিলেন বিএনপির হাইকমান্ডকে। 

তবে আরেকটি সূত্র জানায়, ইলিয়াস আলীর বিষয়টি সূরাহা না করে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা যেত না। শনিবার সারাদিন এ নিয়ে বিএনপির মধ্যে ছোটখাট ঝড় বয়ে যায়। তবে যেহেতু ইলিয়াস আলী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য কারও কাছে নেই, এ কারণে তাকে বিএনপির এখন পর্যন্ত ঘোষিত হয়নি, এমন কোনও একটি পদে যুক্ত করা হবে। পাশাপাশি তার স্ত্রী লুনাকেও নতুন কোনও দায়িত্বে আনতে পারেন খালেদা জিয়া। 

সূত্র জানায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন মনোনীতদের মধ্যে বরিশালে শিরিন ও ফরিদপুরে শ্যামা ওবায়েদ রাখায় আরও কোনও নারীকে নেওয়া হবে না। এই অবস্থায় সাখাওয়াত হাসান জীবনকেই চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জীবনের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগ্রহী ছিলেন বলে এই সূত্রের দাবি। এসব বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হাসান জীবন কোনও মন্তব্য করতে রাজি হননি। 

এসটিএস/এমএসএম

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের