ইসলামী আন্দোলনের এমপির ভোট পেয়েছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ২০:০০ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২০:০০

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি মোট ২৫৫ ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ জন। এ হিসাবে বিএনপির নিজস্ব ভোট পড়েছে ২৪৪টি। 

এর বাইরে জোটসঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন তিনটি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন সাতটি ভোট। এছাড়া ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যও তাকে ভোট দিয়েছেন।

অর্থাৎ বিএনপির নিজস্ব ২৪৪ ভোটের সঙ্গে জোটসঙ্গীদের তিন, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাত এবং হাতপাখা প্রতীকে নির্বাচিত একজনের এক ভোট যোগ হয়ে মির্জা ফখরুলের মোট ভোট দাঁড়িয়েছে ২৫৫টিতে।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

জোটের বাইরে বিএনপির প্রার্থী বেশি ভোট পাওয়ার বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিও চিন্তা করছিলাম যে, এত ভোট আসল কোথা থেকে। পরে খুঁজে বের করলাম। দেখা যায়, স্বতন্ত্র সবাই ভোট দিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্যের সাতটি ভোটের পাশাপাশি হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের ভোটও পেয়েছেন মির্জা ফখরুল। এছাড়া জোটসঙ্গীদের কাছ থেকে পেয়েছেন তিনটি ভোট। সব মিলিয়ে বিএনপির নিজস্ব ২৪৪ ভোটের সঙ্গে আরও ১১ ভোট যোগ হয়েছে। অর্থাৎ ২৪৪, জোটসঙ্গীদের তিন, স্বতন্ত্রদের সাত এবং হাতপাখার একটি ভোট—সব মিলিয়ে মির্জা ফখরুলের মোট ভোট ২৫৫টি।’

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথা, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
দেশে এখন ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত?
দেশে এখন ইন্টারনেট ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা