পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ১২:১৮আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:১৯

পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছেন। পরে ওমরা সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি। এনসিপি মুখপাত্রের সঙ্গে এ সফরে এনসিপি নেতারাও রয়েছেন। 

তার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন রয়েছেন।

ওমরা পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতারা। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন, এরপর তিনি মদিনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী