রবিবার সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ২২:৩৯আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:৩৯

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার (২৯ আগস্ট) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড এ এইচ এম হামিদুর রহমান আযাদের সই করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে। বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একইসঙ্গে কর্মসূচিকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
জেনেভা-পল্লবী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক