দ্রুতই মীর কাসেমের ফাঁসি কার্যকর হবে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪০

হাছান মাহমুদ ‘বহু শক্তিশালী স্থান থেকে ষড়যন্ত্র করা হয়েছে। কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত না করেই, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করা হচ্ছে। মীর কাসেম আলীর ফাঁসি দ্রুতই কার্যকর করা হবে।’ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এই কথা জানিয়েছেন।
শনিবার (৩ সেপ্টম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের অপরাজনীতি ও জঙ্গিকাণ্ডে তাদের আশ্রয় এবং অর্থদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাবেক এই বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধ ইস্যুতে কোনও ষড়যন্ত্রের কাছেই মাথা নত করেননি। তাই অন্যান্য যুদ্ধাপরাধীদের মতন সকল আইনী প্রক্রিয়ায় শেষ করেই মীর কাসেমের রায় দ্রুতই বাস্তবায়ন করা হবে।’

‘বর্তমান সরকার দেশকে আফগানিস্তান ও সিরিয়া বানাতে ষড়যন্ত্র করছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,  ‘বিএনপির মহাসচিব যুবদলের ক্যাডারদের মতও কথা বলেছেন। তাই, ফখরুলের এবং তার নেত্রী খালেদা জিয়ার দ্রুতই চিকিৎসা করানোর প্রয়োজন।’

মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধের প্রজন্মলীগ। এ সময় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

/এসআইএস/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী