শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:১১

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী বিএনপি মহাসচিবের উদ্দেশে নাসিম বলেন, ‘বিএনপি বন্ধুরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। আমি ফখরুল সাহেবের উদ্দেশে বলি, কিচ্ছু বিশ্বাস করা লাগবে না। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে।’

বিশ্ব ব্যাংকের সমালোচনা করে তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক আজ স্বীকার করে তারা পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে ভুল করেছে। তারা আরও বলেছে অনেক প্রতিবন্ধকতা পার করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনগণের টাকায় পদ্মা সেতু আজ দৃশ্যমান।’

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আবারও এই সরকার ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে চলে যাবে। ঘাতক হায়েনার দল ক্ষমতায় আসবে, যাদের পিতৃপুরুষ পাকিস্তানে। জনগণের প্রতি আমাদের বিশ্বাস তারা এ ভুল করবে না।’ এসময় আবারও জনগণের ওপর আস্থা রেখে শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন মন্ত্রী হওয়ার জন্য না। এই নির্বাচন ৯ বছর ধরে আমরা যা করেছি তা রক্ষা করার নির্বাচন।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এসও/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী