প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৯:০১

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ‘২৬ বছরের অভিজ্ঞতা: নির্বাচনের বছর নির্মূল কমিটির আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগও ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমরা কাউকে ছেড়ে দেইনি। আমাদের একজন ফুলমন্ত্রীর ছেলে এখনও কারাগারে, একজন রানিং এমপি কারাগারে, তিনজন মন্ত্রী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। এমনকি নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত করে অভিযুক্ত যেই হোক তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা বিএনপির মতো ছেড়ে দেই না। অভিযোগ উঠলে আমরা নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ববস্থাও গ্রহণ করি।’

বিএনপি সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা শুধু মিথ্যাচার করেন। আর ঘরে বসে ভাঙা রেকর্ড বাজান। আপনাদের নির্বাচনের রূপরেখা এখনও মানুষ জানে না। তাই বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ হবে।’

উক্ত আলোচনা অনুষ্ঠানে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানসহ অনেকে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের