‘কারাগারের রোজনামচা’ পড়া উচিত ছিল খালেদা জিয়ার: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৪

আওয়ামী বাস্তুহারা লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন (ছবি: সাদ্দিফ অভি) কারাগারে বিভিন্ন সুবিধা চাওয়ায় খালেদা জিয়ার সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পড়া উচিত ছিল। এটা পড়লে উনি বুঝতে পারবেন বঙ্গবন্ধুর সময়ে রাজনীতি ও কারাগারের পরিস্থিতি কেমন ছিল।” আওয়ামী বাস্তুহারা লীগের আয়োজনে আলোচনা সভা হচ্ছিল সেখানে।

সমাজকল্যাণমন্ত্রীর ভাষ্য, “খালেদা জিয়ার কাছে ‘কারাগারের রোজনামচা’ বইটি পাঠানো উচিত। তিনি বাসায় যে সুবিধা পেতেন তা কারাগারেও নিচ্ছেন। সেখানে ব্যক্তিগত পরিচারিকা পেয়েছেন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু তিনি এসব চাননি।”

রাশেদ খান মেননের মন্তব্য, ‘যুদ্ধাপরাধীদের বিচার করে সরকার বিএনপির কলিজায় হাত দিয়েছে।’ তার কথায়, ‘আগামীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ইন্দোনেশিয়ার মতো হয়ে যাবে দেশ। ইন্দোনেশিয়ায় ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। একইভাবে তারা আবারও ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে।’

বাস্তুহারাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাস্তুহারাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন খান। সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

/এসও/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের