নির্বাচন নিয়ে বিদেশি উপদেশের দিকে সরকার তাকিয়ে নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ১৩:৫০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৫:২০

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি উপদেশের দিকে আওয়ামী লীগ তাকিয়ে নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজার এলাকায় ৭ মার্চের আওয়ামী লীগের জনসভা সফল করার জন্য লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) দেশের সংবিধান অনুযায়ী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘একটা অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা করবো। আমরা কারও উপদেশ, খয়রাতের দিকে তাকিয়ে নেই। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গণতন্ত্র চলবে, নির্বাচন চলবে। কাজেই এ নিয়ে বাইরে থেকে কে চাপ দিলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’

নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনও চাপ আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের চাপকে গুরুত্ব দেই। আমাদের দেশের গণতন্ত্র আমরাই পরিচালনা করবো।’

উপদেশদাতা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা মনে করি কেউ ধোয়া তুলসিপাতা নয়। যারা আমাদের উপদেশ দিচ্ছে তাদের দেশের গণতন্ত্রের চেহারা, তাদের দেশের নির্বাচনের চেহারা সেটা সারা দুনিয়া জানে, আমরাও জানি। কাজেই আমাদের উপদেশ দিতে হবে না।’

লিফলেট বিতরণ করছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) সরকারি অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইছেন এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। তাতে এখানে কোনও ব্যত্যয় ঘটেনি।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জনগণের কাছে যাওয়ার অধিকার নির্বাচিত প্রধানমন্ত্রীর আছে। এখনও নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। এই প্রশ্নটা হতে পারে তখন, যখন নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি। যেসব উন্নয়ন করেছেন সেসব নিয়ে জনগণকে অবহিত করার অধিকার প্রধানমন্ত্রীর আছে।’

এবার ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনীতির যে ঐতিহ্য সেটাকে অনুসরণ করছি। একসময় মাইকে প্রচারণা হতো জনসভার, সেটা এখন নেই। আমরা ১ মার্চ থেকে মাইকে প্রচারণা করছি। এরপর পাড়া মহল্লায়, বাড়িতে, মার্কেটে সর্বত্রই আমরা হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণা করেছি। এই হ্যান্ডবিলের প্রচারণাও এখন চোখে পড়ে না।’

বিএনপির আন্দোলনের কৌশল মোকাবিলার আওয়ামী লীগ অবস্থান কি জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের কৌশল সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তারা কি কৌশল প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। আমরা দেখবো তাদের কৌশল যদি রাজনৈতিক হয় তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। তাদের কৌশল যদি সহিংসতার দিকে যায় তাহলে সেটার জবাবও আমাদের জানা আছে। যখন যেটা দরকার সেটাই করবো।’

/ইএইচএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান