সোহরাওয়ার্দীতে আ.লীগের জনসভা শুরু, মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:০৭

৭ মার্চ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভা (ছবি- ফোকাস বাংলা) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জনসভা শুরু হয়েছে। দুপুর সোয়া ২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় জনসভা। এরই মধ্যে মঞ্চে জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের শপথ নিতে হবে। আজ আমাদের শপথ হোক— মৌলবাদী, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাজিত করে আমরা বিজয় ছিনিয়ে আনব।’ শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম দেশে ঐতিহাসিক এই দিনটি পালিত হচ্ছে। বৈশ্বিক এই স্বীকৃতি পাওয়ায় দিনটিকে এবার বিশেষ আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে পালন করছে আওয়ামী লীগ।
৭ মার্চের এই জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছান। এর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে। এর আশপাশের এলাকাগুলোতেও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক ভিড় রয়েছে। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন হাজার হাজার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা উপলক্ষে এরই মধ্যে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মৎস্যভবন থেকে শাহবাগ ও শাহবাগ থেকে টিএসসি এবং দোয়েল চত্বর এলাকাও বন্ধ রয়েছে। তবে জনসভাকে কেন্দ্র করে কাকরাইল থেকে হাইকোর্ট এলাকায় যান চলাচল শিথিল রয়েছে।
এদিকে, সমাবেশ মঞ্চে রাখা হয়েছে ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আদলে তৈরি করা প্রতিকৃতি।

/পিএইচসি/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান