মুজিবনগর দিবস উদযাপনে আ.লীগের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৭:৪১

আওয়ামী লীগ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে মুজিব নগর দিবস উদযাপন কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটির সদস্য সচিব করা হয়েছে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও আব্দুর রহমানকে দেওয়া হয়েছে সমন্বয়কারীর দায়িত্ব। বুধবার অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন ছাড়াও আওয়ামী লীগ মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা ও মুজিবনগরে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় ৩২ ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। মুজিব নগরের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন, সোয়া ১০টায় গার্ড অব অনার ও সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা। উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিমের সভপতিত্বে আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসে আমু প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম