২২ এপ্রিল ভারত যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৩:২৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৪:০৩

ওবায়দুল কাদের

আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।

এর আগে দলের ধর্ম বিষয়ক উপ-কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের জানান, বিজেপির আমন্ত্রণে আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করবে। ২৪ এপ্রিল তারা দেশে ফিরে আসবে। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হবে।

তিনি বলেন, পহেলা বৈশাখে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বিএনপিকে কটাক্ষ করে কোনও বক্তব্য দেননি। কোনও রাজনৈতিক বক্তব্যও তিনি দেননি।

আওয়ামী লীগের এ নেতা বলেন,  ‘আমি নিজে বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তা অপজিশনকে আক্রমণ করে দেইনি। অথচ পহেলা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এতো সুন্দর একটা দিনকে তারা নোংরা রাজনীতির কাজে লাগিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে বর্তমানে শান্তি আছে, স্থিতিশীলতা আছে। এটা বিএনপি সইতে পারছে না। তাই পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভালো লাগেনি।’

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি যে নতুন খোয়াব দেখেছিল তা প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে কর্পূরের মতো উড়ে গেছে, হারিয়ে গেছে। তাদের আর কোনও নতুন ইস্যু নেই। তাদের মাঠে নামার কোনও অবস্থাও নেই।’

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক