আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনেও বিজয়ী হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১২:৫৯আপডেট : ৩০ জুন ২০১৮, ১৩:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই যে বিজয় অর্জিত হয় তা আবার প্রমাণিত হয়েছে। দলে এবার কোনও বিভেদ ছিল না। এই বিজয়ই ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ দেখাবে। এই ধারা বজায় রাখতে পারলে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে।’ শনিবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম। নবনির্বাচিত মেয়র ও নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত ভাষণ এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘গাজীপুরের জয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে কিংবা আওয়ামী লীগ কোনও কিছু অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলে কেউ বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য দলে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা দেখছেন আওয়ামী লীগ সভাপতি।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, দলের নির্বাচিত কমিশনার, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সদস্যরা। নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম।

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’