খালেদা জিয়া আয়েশ করে পায়েস খান: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৮:৫৪আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:১০

 গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্য রাখছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

মামলার তারিখ এলেই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তিনি তো (খালেদা জিয়া) জেলখানায় বহাল তবিয়তে আছেন। আয়েশ করে পায়েস খান। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন।’ সোমবার (২৩ জুলাই) বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে নানা খেলা শুরু হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা জনগণের জন্য কাজ করছি এবং করে যাবো। আমরা চাই অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে।’ তিনি আরও বলেন, ‘জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন।’

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আদালতের রায়ে জেলে আছেন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার এত বাঘা বাঘা আইনজীবী, তারা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি।’

রাজশাহীতে বিএনপি নেতার গ্রেফতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করতে চায়। তারা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চায়।’

/ইএইচএস/এআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান