জামায়াতের কথায় নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ২০:২৫আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২০:৩১

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত) এবারের নির্বাচন বিএনপির জন্য শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জামায়াতের কথায় নির্বাচনে না এলে  বিএনপির অস্তিত্ব থাকবে না, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কাগজে থাকবে বিএনপি কিন্তু অস্তিত্ব থাকবে না।’ সোমবার (১ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক সমাবেশে বিএনপির উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে  অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। নির্বাচনে আসুন। খালি মাঠ চাই না, খেলে জিততে চাই। ফাউল করলে নির্বাচনে লাল কার্ড দেখাবে দেশের জনগণ।’

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের  বিকল্প নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। নির্বাচনে জনগণের রায় মেনে নেবো। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের সময় প্রশাসনসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। স্বাধীনভাবে কাজ করবে নির্বাচন কমিশন।’

বিএনপি ঘোষিত ৭ দফা দাবির জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসেন। যদি নির্বাচন না করেন, তাহলে এসব দফারফা হয়ে যাবে। নির্বাচনে না এলে যত দফাই দিন, কোনও লাভ হবে না।’ তিনি বলেন, ‘এবার আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলে গোল দিতে চাই। দফা একটাই, নির্বাচন হবে। একদফা একদাবি, জনগণ আজ ঐক্যবদ্ধ।’

ইসলামিক ফ্রন্টের সংগঠনের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ’র সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদ নেতা নাজমুল হক প্রধান এমপি, ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান