‘বঙ্গবন্ধু মেডিক্যাল যেন রাজনীতির ময়দানে পরিণত না হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ০১:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৩:৪১

 

ওবায়দুল কাদের (ফাইল ছবি/ফোকাস বাংলা) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেন রাজনীতির ময়দান না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য যেন অন্য রোগীদের অসুবিধা না হয়, সেটা সবাইকে লক্ষ রাখতে হবে।’

শনিবার (০৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য আগেই বলেছিলাম, কিন্তু তিনি আসেননি। আদালতের কারণে অবশেষে তিনি হাসপাতালে এলেন। এখন কোন হাসপাতালে? হাজার ঘাটের পানি ঘোলা করে রাজি হয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে রাজনীতি করেছে। এটা করাই তাদের উদ্দেশ্য ছিল। দেরিতে হলেও রাজি হওয়ায় তাকে স্বাগত জানাই। তার শুভবুদ্ধির উদয় হয়েছে।’

নিজ দলের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষ ক্ষমতার দাপট দেখতে পারে না। ১২টার আগে ভোট শেষ এ ধরনের কথা বলবেন না। ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে। ’৯১-এর কথা ভুলে যাবেন না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান