সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় আ. লীগের দোয়া ও মিলাদ মাহফিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ০৯:৩০আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০৯:৪২

সৈয়দ আশরাফুল ইসলাম, ফাইল ছবি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল আওয়ামী লীগ। শুক্রবার বাদ আসর এ আয়োজন করা হয়।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সৈয়দ নজরুল ইসলামের পুত্র ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফের দ্রুত রোগমুক্তি কামনা ওবায়দুল কাদের করে বলেন, ‘সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সৈয়দ আশরাফের দলের সংসদীয় বোর্ডের সদস্য। তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের মধ্যে উপস্থিত নেই তা আমাদের ভাবতেও কষ্ট হয়।’
সেতুমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফ দেশের রাজনীতিতে একজন পারফেক্ট জেন্টলম্যান ও বিনয়ী রাজনীতিবিদ। তিনি দেশের রাজনীতিতে একজন ব্রিলিয়ান্ট ও ব্রাইট সন্তান। তিনি দু’বার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে নেওয়া এ দোয়া মাহফিল কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে দেয় তিনি দলে কতটা জনপ্রিয়।
সৈয়দ আশরাফ দুরারোধ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন । সারাদেশের মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আজ তার রোগমুক্তি কামনায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী