‘আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা দেওয়ার পর গণমাধ্যমে প্রকাশ করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৬:০২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:৪০

ওবায়দুল কাদের অধিকতর যাচাই-বাছাইয়ের পর দল ও জোটের আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৬ নভেম্বর) ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘অধিকতর যাচাইয়ের পরই আওয়ামী লীগ ও জোটের শরিকদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে কারও শোনা কথায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করলে ভালো হয়।’

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় দলের ও শরিকদের মনোনয়ন তালিকা প্রকাশের আগেই গণমাধ্যমের স্ক্রলে তাদের নাম চলে এসেছে। হয়তো এদের কেউ আসলে মনোনয়নই পাননি। কিন্তু গণমাধ্যমে প্রকাশের কারণে লজ্জাষ্কর পরিস্থিতি সৃষ্টি হয়।’

এ অবস্থায় অবশ্যই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা দেওয়ার পর তা গণমাধ্যমে প্রকাশের কথা বলেন তিনি। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান