সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন ফরম কিনলেন তার ভাই শাফায়েতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

সৈয়দ আশরাফুল ইসলাম ও তার ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম (ছবি: সংগৃহীত) কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন এই ফরম সংগ্রহ করেন।

এ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও তিনি শপথ নেওয়ার আগেই মারা যান। তিনি শপথ গ্রহণ করতে না পারায় এই আসনে পুনঃনির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/এআর/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম