লন্ডনের সবুজ সংকেত না মেলায় শপথ নিচ্ছেন না ফখরুল: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৪:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৭

মাহবুব-উল আলম হানিফ

বিএনপির সব কার্যক্রম লন্ডন থেকে পরিচালিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘লন্ডন থেকে সবুজ সংকেত না মেলায় এবং পদ হারানোর ভয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদে শপথ নিচ্ছেন না।’

সোমবার (২৯ এপিল) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে আয়োজিত এ বৈঠকে প্রত্যেক জেলা উপজেলায় দলকে সুসংগঠিত করতেও তাগিদ দেন তিনি।

হানিফ বলেন, ‘দু’টি কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না। প্রথমত, বিএনপি লন্ডন থেকে পরিচালিত হয়,এই দলে গণতন্ত্র বলে কিছু নেই। সেই দলের বিরুদ্ধে গিয়ে শপথ নিলে মির্জা ফখরুল পদ হারাবেন। মূলত পদ হারানোর ভয়েই মির্জা ফখরুল ইসলাম শপথ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয়ত, বগুড়া থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিজ এলাকার ভোটারদের প্রতি দায়বদ্ধতা থাকলেও বগুড়ার ভোটার, এমনকি জনগণের প্রতি তার কোনও দায়বদ্ধতা নেই। তাই তিনি শপথ নিচ্ছেন না।’ তবে আগামী ৩০ তারিখের মধ্যে বিএনপির বাকিরা শপথ নেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।

দলের নেতাদের উদ্দেশে হানিফ বলেন, ‘সংগঠন শক্তিশালী হলে অশুভ শক্তির যে কোনও তৎপরতাকে প্রতিহত করা যাবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেলে অশুভ শক্তির তৎপরতা লোপ পায়। আর সংগঠনকে শক্তিশালী করতেই আওয়ামী লীগে নিয়মিত কাউন্সিল হয়।’

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতাদের দ্বারা গঠিত রাজনৈতিক মঞ্চের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াতের খোলস পাল্টে নতুনভাবে জামায়াত আসছে। এদের চরিত্র কিন্তু পরিবর্তন হবে না।’

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শ্রমবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন