উপজেলায় বিদ্রোহীদের সাময়িক বহিষ্কার করবে আ. লীগ

মাহবুব হাসান
১৩ জুলাই ২০১৯, ০০:১৭আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৪:৪৩

আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের যেসব মন্ত্রী, এমপি এবং পদস্থ নেতা সমর্থন করেছিলেন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
শুক্রবার (১২ জুলাই) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, কার্যনির্বাহী সংসদের গত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের বিদ্রোহী প্রার্থী এবং তাদের সমর্থনকারীদের তালিকা দলের শীর্ষ নেতাদের হাতে তুলে দেন। সব মিলিয়ে সমর্থনকারীর সংখ্যা ৬০ থেকে ৬৫ জন। আর বিদ্রোহী প্রার্থীদের তালিকা চলতি সপ্তাহেই চূড়ান্ত করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তাদেরকেও বহিষ্কার করা হবে।
সূত্র আরও জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আগে সাময়িক বহিষ্কার করতে হবে। পরে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা রক্ষায় যতোটা শক্ত সিদ্ধান্ত নিতে হয়, ততোটাই নেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের দুই সিনিয়র নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ ধর্ষণের বিরুদ্ধে শক্ত আইন করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। দলের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে একমত পোষণ করে বলেন, সরকার এ নিয়ে ভাবছে।
এছাড়া আজকের বৈঠকে শোকের মাস আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে জানা যায়।

/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী