নৌকার কোনও ‘ব্যাকগিয়ার’ নাই: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:১৯

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করছেন আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘নৌকার কোনও ব্যাকগিয়ার নাই। নৌকা এগিয়ে চলবে।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি এই মন্তব্য করেন।
আতিক বলেন, ‘আমাদের একটি ভিশন আছে। সেটাকে সামনে রেখে ঢাকা মহানগর গোছানো হচ্ছে। আমার বিশ্বাস জনগণের সমর্থন আছে নৌকায়। আমি আগেও বলেছি, নৌকার কোনও ব্যাকগিয়ার নাই, আল্লাহর রহমতে নৌকা এগিয়ে চলবে। আমার বিশ্বাস সবাইকে নিয়েই এই নির্বাচনে আমরা জয়ী হবো।’
বিএনপির মাঠে থাকার পরিবেশ তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে আতিক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। সেই দল বিশ্বাস করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আগামী ৩০ জানুয়ারি যে নির্বাচন হবে আমার বিশ্বাস সবাই এতে অংশ নেবে। এখন কেউ যদি প্রথম থেকেই বলে যে তারা মাঠে থাকতে পারবে না, এটা তারা কীভাবে বলেন এটা আমার প্রশ্ন। আমাদের নির্বাচন কমিশন আছে, এখানে ইভিএমে ভোট হবে। প্রহসনমূলক নির্বাচন বিএনপি বলছে। কিন্তু একদল বললে হবে না, সবাই মিলে বলতে হবে। দেশকে উন্নয়নশীল করতে হলে অবশ্যই স্থিতিশীল রাজনীতির প্রয়োজন আছে।’
ক্যাসিনোবাজ কাউন্সিলর বরদাশত করা হবে না জানিয়ে আতিক বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত তিন দিন রুদ্ধদ্বার মিটিং হয়েছে, এখানে যে ইলেকশন বোর্ড ছিল তারা কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। সবাই মিলে চেষ্টা করেছেন সুন্দর একটি কাউন্সিল গঠনের জন্য। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি যেভাবে বলেছেন জঙ্গি আর দুর্নীতির স্থান হবে না, আমি মনে করি কোনও কাউন্সিলর যদি ক্যাসিনোবাজ কিংবা দুর্নীতিবাজ হয় সেটা বরদাশত করা হবে না।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র সাবেক সভাপতি এম সিদ্দিকুর রহমান।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এআর/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম