‘যুব উদ্যোক্তা সম্মেলন’ ও ‘কর্মসংস্থান মেলা’ করবে যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭

যুবকদের উৎসাহ যোগাতে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ‘যুব উদ্যোক্তা সম্মেলন’ ও ‘কর্মসংস্থান মেলা’ কর্মসূচি পালন করবে যুবলীগ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ তথ্য জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পরশ বলেন,  ‘আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি। এরমধ্যে রয়েছে— একটি যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার। এছাড়া কৃষকদের কৃষি উপকরণ ও গবাদিপশু বিতরণের কর্মসূচি নিয়েছি।’

ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন— যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

বয়সের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব

যুবলীগের নেতৃত্বে আসতে ৫৫ বছর বয়সের বাধ্যবাধকতার বিষয়টি তুলে দিতে সংগঠনটির সাংগঠনিক নেতা শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মির্জা আজম শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনার কোনও কর্মী অবসর নিতে চায় না। আমৃত্যু আপনার সঙ্গে কাজ করতে চায়। গত সম্মেলনে আপনি ৫৫ বছরের বার দিয়ে দিয়েছিলেন।  এতে করে অনেককেই অনিচ্ছায় সংগঠন থেকে অবসর নিতে হয়েছে। আমার সামনে একঝাঁক যুব নেতৃত্ব, তাদের অনেকে বয়সের কারণে সামনের সম্মেলনে বাদ যাবে। আমাদের অনুরোধ, আপনি বয়সের এই বাধা তুলে দিন। আর সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ওয়ার্ড ইউনিয়নে যুবলীগ থেকে অবসর নেওয়া নেতৃত্বকে আওয়ামী লীগে পদায়নের জন্য নির্দেশনা দেবেন।’ একইসঙ্গে যুবলীগের সাবেক নেতাদের নেতৃত্বে একটি ‘সাবেক যুবলীগ ফোরাম’ করারও অনুমতি প্রার্থনা করেন মির্জা আজম।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম