৩ আসনের উপ-নির্বাচন

আ.লীগের মনোনয়নপত্র কিনেছেন ২১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৮:৫৫আপডেট : ০৪ জুন ২০২১, ১৮:৫৫

ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ২১ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

প্রথমদিন শুক্রবারই ২১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে।

এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৬, সিলেট-৩ আসনে ৭ এবং কুমিল্লা-৫ আসনে ৮ জন। আগামী ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, শুক্রবার ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-৫ আসনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, ফরিদুল হক হ্যাপি, এবিএম মাজহারুল আমান। কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন, এসএম জাহাঙ্গীর, সেলিম রেজা সৌরভ উল্লেখযোগ্য।

সিলেট-৩ আসনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান, সাঈদুর রহমান।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট- ৩ আসনের সংসদ সদস্য ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট হবে ১৪ জুলাই।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম