জনগণের ভাষা বোঝার অক্ষমতায় ছিটকে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৫:১৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫:১৯

জনগণের অধিকার হরণ করেই বিএনপি ক্ষমতায় ছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী ভাবনা বলে জনগণ মনে করে। করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বোঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।’

শনিবার (০৩ জুলাই) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। তিনি বলেন, ‘বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।’

‘দেশে এক এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’—বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে।’ তিনি বলেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল। হারানো ক্ষমতা ফিরে পেতে এখনও মরিয়া হয়ে অন্ধকারের অলিগলি পথে হাঁটছে।’

‘বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনও সংকট নেই’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মাঝেই মনে হচ্ছে “ডাল মে কুচ কালা হ্যায়”।’

সেতুমন্ত্রী জানান, বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে।

‘যেখানে ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিল বিএনপির রাজনীতি সেখানে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।’—উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভরা বর্ষায় বিএনপির হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির কাজ হলো সরকার এবং দেশের অর্জনকে বিতর্কিত করা। ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বিএনপি, এখনও করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক। তারা সহজে বিভ্রান্ত হয় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যেই ৪৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে,আরও টিকা কয়েকদিনের মধ্যে আসবে।’ জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের গত দুই দিনের লকডাউনে যারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের ধন্যবাদ জানান।

 

 /পিএইচসি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম