আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৯ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ওইদিন বিকালে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারনী এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর আগে গত বছর করোনাকালে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক হয়। এক বছরের অধিক সময় পরে আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এ সভা। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার (৫ সেপ্টেম্বর) বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা হবে। যেহেতু লম্বা বৈঠক হবে, অনেক বিষয়ে আলোচনা থাকবে। 

আগেই কাউন্সিল হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কাউন্সিল নিয়ে আমাদের পার্টি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি। 

নোয়াখালীতে আওয়ামী লীগের কমিটি হওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনও মন্তব্য করতে রাজি হননি।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম