শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারার ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সজাগ থেকে প্রতিরোধে ভূমিকা রাখতে চাই। যাতে নতুন প্রজন্ম একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠতে পারে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সচেতন ও সজাগ। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে ভূমিকা রেখে যাচ্ছি।’

শেখ পরশ বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রীই নন, আজ বিশ্ব নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সংকল্পবদ্ধ। বাংলাদেশের যুবসমাজ এই কর্মসূচির দ্বারা অনুপ্রাণিত হবে। যুবসমাজ গাছ লাগাবে; গাছ বাঁচাবে। শুধু গাছ লাগালেই চলবে না, গাছের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এ বিষয়ে আমি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি।’

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে যুবলীগ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মৃণাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক এইচ এম কামরুজ্জামান কামরুলসহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী