বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মাঠের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে বিএনপি। দলটির এই ‘সিরিজ বৈঠককে’ ‘সিরিজ ষড়যন্ত্রের’ অংশ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। 

সম্মেলনে অংশ নিয়ে ওবায়দুল কাদের জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে। নিজের পছন্দের কাউকে না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত, তাদের আগামীতে যেকোনও পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।

বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য। যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকর মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। 

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চার লেন, আট লেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে, বিএনপি নেতাদের এত সব উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে। বিএনপির সেই অন্ধকার যুগ পেরিয়ে আজকে বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ। 

/পিএইচসি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী