অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় জয়কে আওয়ামী লীগের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ২০:৫৭আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০:৫৭

দেশের তথ্য-প্রযুক্তি খাতে অসামান্য অবদান রাখায় এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এই সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন,  ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ্বসভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’

/পিএইচসি/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম