ষড়যন্ত্রকারী যেন পেছন থেকে থাবা না দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ২২:০৩আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:৫৮

কোনও ষড়যন্ত্রকারী যেন পেছন থেকে আওয়ামী লীগকে থাবা দিতে না পারে সে জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ষড়যন্ত্রকারীরা যেন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে বলে জানান তিনি।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অনুপ্রবেশকারীরা যেন দলে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ‘আমরা চাই দক্ষ কর্মী—যারা আওয়ামী লীগের সঙ্গে চলছে, পরিচ্ছন্ন রাজনীতি করছে, বঙ্গবন্ধুর আদর্শে চলছে, আওয়ামী লীগের দীক্ষায় দীক্ষিত।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যারা কাজ করে যাচ্ছেন, তারাই যেন নেতৃত্বে আসেন। সিনিয়র নেতাকর্মী আমরা যারা আছি তারা একসময় বিদায় নিয়ে নতুনরা এসে জনগণের সেবায় কাজ করবে।’

/আরটি/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম