‘মামুনুল হকের সমর্থকরা প্রমাণ করলো তাদের মাঝে শিক্ষার আলো নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:১৪

আদালতের সামনে অবস্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুল হকের পক্ষ নিয়ে স্টাট্যাস দেওয়ায় মামুনুল হকের সমর্থকদের মাঝে শিক্ষার আলো আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হলি আর্টিজান-মুম্বাই হামলা’ শীর্ষক আলোচনা সভার তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘হেফাজতের নেতা মামুনুল হক, মাদ্রাসার ছাত্রদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি যখন একজন নারী নিয়ে  অবৈধ কাজ করতে গিয়ে ধরা পরলেন, অন্ধের মতো তার পক্ষ নিয়ে সেখানে ছাত্ররা ভাঙচুর চালালো।’ 

তিনি আরও বলেন, ‘আমি খুব অবাক হলাম, গত পরশুদিন সেই মামলার একটা সাক্ষ্য ছিল। আদালতের বাইরে মামুনুল হকের সমর্থকরা অবস্থান নিয়েছিল।  পরবর্তীতে দেখলাম— এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় আসার পরেও কিছু লোক মামুনুল হকের পক্ষ নিয়ে স্টাট্যাস দিচ্ছে। এতে প্রমাণিত হয়— এরা অন্ধ, এদের মধ্যে শিক্ষার আলো আসেনি।  আজকে শিক্ষার আলো না থাকলে বিভিন্ন  জাতি এবং দল ক্ষতিগ্রস্ত হয়।’

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন— পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান এমপি, ব্যারিস্টার আমির-উল ইসলাম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী